শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাতানো নির্বাচনের চেষ্টা করলে নিষেধাজ্ঞায় পড়বে ক্ষমতাসীনরা: বুলু

পাতানো নির্বাচনের চেষ্টা করলে ক্ষমতাসীনরা মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রোববার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি রাষ্ট্রদূতদের সাম্প্রতিক বক্তব্যে বার বার এটি স্পষ্ট হয়েছে যে দেশে গণতন্ত্র নেই।

বুলু বলেন, আন্দোলন দমাতে সরকারের নির্দেশে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির মামলার রায় ক্ষমতাসীনদের প্রতিহিংসার প্রতিফলন। আদালতের মাধ্যমে সাজা দেওয়ার একটাই কারণ, সরকার ভেবেছে জোবায়দা রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন। সে আশঙ্কা ও উৎকণ্ঠা থেকেই তার বিরুদ্ধে এ অবৈধ রায় দিয়েছে সরকার।

দেশের মানুষ সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বুলু বলেন, আপনারা দেখেছেন গত শুক্রবার তারেক রহমান ও জোবায়দা রহমানের রায়ের পর মাত্র পাঁচ ঘণ্টার নোটিশে প্রায় লক্ষাধিক মানুষ হাঁটুপানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। এর থেকে বোঝা উচিত দেশের মানুষ কীভাবে আপনাদের পতনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। আর ২৮ জুলাই প্রায় বিশ লাখ মানুষ ঢাকায় এসেছে, বিক্ষোভ করেছে, বক্তব্য শুনেছে। এর মধ্যদিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষ আপনাদের পতনের জন্য উন্মুখ হয়ে আছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করবেন না। বাংলাদেশকে যদি আপনি বাঁচাতে চান তাহলে দেশি-বিদেশি বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে কীভাবে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলেই বাংলাদেশ বেঁচে যাবে, এর বাইরে বাংলাদেশের বাঁচার আর কোনো রাস্তা নেই।

বুলু বলেন, আজ দেশের ৩৯টি রাজনৈতিক দল একদিকে আর আওয়ামী লীগ একদিকে। দেশের ১৮ কোটি মানুষ একদিকে আর আওয়ামী লীগের ৫০ লাখ কর্মী একদিকে। এটাই হচ্ছে আজকের বাংলাদেশ। এ বাস্তবতা আজকে শেখ হাসিনা আপনাকে মেনে নিতে হবে। তাই সময় থাকতে আপনি পদত্যাগ করে আপনার আওয়ামী লীগকে রক্ষা করেন।

গণতন্ত্র ফোরামের সভাপতি ইব্রাহীমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফয়জুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা