রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেহেরপুর থানার সেকেন্ড অফিসার কলারোয়ার আহসান হাবিবের মৃত্যু

মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার কলারোয়ার আহসান হাবিব (৪০) মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।

শুক্রবার কলারোয়ার খোরদো গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হার্টের বাল্ব সমস্যায় ভুগছিলেন।

এসআই আহসান হাবিবের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কলারোয়ার দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে জানান, ‘আহসান হাবিব খোরদো গ্রামের মৃত আজহার আলীর পুত্র। বৃহস্পতিবার রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেসময় তিনি (ইউপি চেয়ারম্যান মফে), খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রহমান, মেহেরপুর পুলিশের আরও সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।’

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, ‘আহসান হাবিব দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে সে অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। বৃহস্পতিবার তিনি মারা যান।’

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত