শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝিকরগাছায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বোরো ধান আবাদ

কৃষি প্রযুক্তির উন্নয়নে বদলে যেতে শুরু করেছে যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি চিত্র। ১ ফসলী জমি রুপ নিয়েছে ৩ ফসলী বা ৪ ফসলী জমিতে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এবার আউশ অথবা রোপা আমন ধান চাষের পর স্বল্প জীবনকালের সরিষা চাষের পর আবার বোরো ধানের চাষ করেছেন অনেকে। যেখান থেকে কৃষক পাচ্ছেন সর্বোচ্চ মুনাফা।

খাদ্য সংকটের নানান গুঞ্জন পাশ কাটিয়ে বেড়ে চলেছে বোরো ধান উৎপাদন। বৈরি আবহাওয়া, কৃষি পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিও থামাতে পারেনি বোরো উৎপাদন । উপজেলা জুড়ে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ২০২২-২৩ অর্থবছরে।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ২০২২-২৩ অর্থ বছরে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯,৩৭৫ হেক্টর। যার মধ্য হাইব্রিড ২,০০০ হেক্টর এবং উফশী ১৭,৩৭৫ হেক্টর।

বিগত ২০২১-২২ অর্থবছরে উপজেলায় মোট ১৮,৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছিলো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, ‘বিনামূল্যে বীজ, সার ও কৃষক প্রশিক্ষণ, জলবায়ুর ওপর প্রশিক্ষণ, ধানের বাজার মূল্য বৃদ্ধি, ন্যায্য মূল্য সার প্রাপ্তি নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির প্রসার ও কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবার বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।‘ আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হবে বলেও তিনি আশাবাদী।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ওবিস্তারিত পড়ুন

  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা