শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশ্নব্যাংকে সর্বাধিক প্রশ্ন আপলোড

যশোর বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুল

যশোর শিক্ষা বোর্ডে প্রশ্নব্যাংকে সর্বাধিক সংখ্যক প্রশ্ন আপলোড করে সেরা ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়।

কর্মের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে ১০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার কলারোয়া নিউজ’কে বিষয়টি নিশ্চিত করেন সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু।

তিনি জানান- শ্রেণি শিক্ষকগণকে পাঠ্যপুস্তকমুখী, সৃজনশীল প্রশ্ন প্রণয়নে ও আইসিটিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সকল শ্রেণিশিক্ষকের নিজ নিজ বিষয়ের পরীক্ষাভিত্তিক অন্তত ১ সেট রচনামূলক ও বহুনির্বাচনী প্রশ্নপত্র প্রণয়ন করে প্রশ্নব্যাংকে আপলোড করার নির্দেশনা দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। প্রশ্নব্যাংকে সর্বাধিক সংখ্যক প্রশ্ন আপলোড করা সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে আমাদের প্রতিষ্ঠানটি।

বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজকের এই স্বীকৃতি। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন