রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্র কাঠামো লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে শার্শার গোগায় উঠান বৈঠকে : তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ : দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে যশোরের শার্শায় গোগায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোম্বর)বিকালে উপজেলার গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ৩১ দফার নানা দিক নিয়ে আলোচনা করেন।

গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো মেরামতের এ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতি দমনে বাস্তবভিত্তিক প্রস্তাবগুলোকে তাঁরা সাধুবাদ জানান।

উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান দূলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত আরও ছিলেন, শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন মন্টু,গোগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরদার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদল সদস্য আলী বাবর বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন,কেন্দ্রয় ছাত্রদলের সহ সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু,সাবেক ছাত্রনেতা শাহজামাল বাবু, আশিক, আরিফসহ উঠান বৈঠকে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজ ও নারীরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

মালয়েশিয়ার প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম। শেষ পর্যন্ত যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক