শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানালো কলারোয়া বেত্রবতী হাইস্কুল

সম্প্রতি সন্ত্রাসী ইভটিজারের হাতে শিক্ষক উৎপল কুমার সরকার নির্মমভাবে হত্যার শিকার হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন শিক্ষক-কর্মচারীবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।

উল্লেখ্য, সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে শনিবার দুপুরে স্কুলের ১০ম শ্রেণীর ইভটিজার সন্ত্রাসী ছাত্র আশরাফুল আহাসান জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।
সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিক্ষক উৎপল কুমার সরকার মৃত্যুবরণ করেন। কর্মরত অবস্থায় উচ্ছৃংখল ও বখাটে ছাত্রের স্টাম্পের আঘাতে দায়িত্ববান শিক্ষকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

বিবৃতিতে প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত