বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশন তরুণ প্রজন্ম সম্মেলন

আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত শাহছুফী খানবাহাদুর আহ্ছান‌উল্লা (র.) জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও খানবাহাদুর আহ্ছান‌উল্লা ইনস্টিটিউট এর আয়োজনে আহ্ছানিয়া মিশন তরুণ প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। র‌ওজা শরীফ প্রাঙ্গনে রোববার সকাল ৯টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আহ্বায়ক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আহছান‌উল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য সচিব ডা. নজরুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ইকবাল মাসুদ, দরবার শরীফের খাদেম আলহাজ্জ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, রাশেদ আহমেদ চৌধুরী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর পরিচালক মনিরুল ইসলাম।

এ সম্মেলনে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক ছাত্রী-ছাত্রী ও আহ্ছানিয়া মিশনের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খানবাহাদুর আহ্ছান‌উল্লা জীবনালেখ্য নিয়ে রচনা প্রতিযোগিতার তিনটি বিভাগের ছাত্র বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা