বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ প্রায় সাড়ে ২৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি স্বর্ণের বারসহ প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

বুধবার (৩০ এপ্রিল) সীমান্ত এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের ১ টি স্বর্ণের বার, ভারতীয় শাড়ী, ঔষধ ও পেন্সিল ব্যাটারি আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম। বর্তমান বাজার মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা।

এছাড়া, সদর উপজেলার লক্ষীদাড়ি থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শ্রীরামপুর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়া উপজেলার চৌরঙ্গী মোড় থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি থেকে ৩৮ হাজার ৭শত টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি, বোয়লিয়া কলেজ মোড় থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকার ঔষধ, বর্মিতলা থেকে ৭০ হাজার টাকার ঔষধ ও কাদপুর আমবাগান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এসব মালামালের মূল্য ৬ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা ও জব্দকৃত অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়