শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো প্রতিযোগিতায় অংশ নিলো কলারোয়ার ২৫ প্রান্তিক প্রতিভার শিল্পী

সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো
প্রতিযোগিতায় অংশ নিলো কলারোয়ার ২৫ প্রান্তিক প্রতিভার শিল্পী। বুধবার
(১৫ফেব্রুয়ারী) সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই প্রতিযোগিতা
অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা
নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন-সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শোর এর সাধারণ সম্পাদক  শেখ মোসফিকুর
রহমান মিলটন, অন্বেশা কালচার অফিসার ফাইম হোসেন, বিচারক মন্ডলি-আবু আফফান
রোজবাবু, নাসরিন খান লিপি, শামীমা পারভীন রত্না, শ্যামল কুমার সরকার,
শহিদুল ইসলাম, মনজুরুল হক, কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন-কলারোয়া
শিল্পকলা একাডেমির শিল্পী শিলা রাণী হালদার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমূখ। উল্লেখ্য-সাতক্ষীরা জেলা প্রশাসকের
ব্যতিক্রমী উদ্যোগে এই প্রথম শুরু হয়েছে “সাতক্ষীরার কন্ঠ” রিয়েলিটি শো
নামের একটি অনুষ্ঠান। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির
উদ্যোগে জেলার প্রতিটি উপজেলার প্রান্তিক শিল্পীদের লুকায়িত প্রতিভার
সন্ধানে শুরু করা হয়েছে সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো। এই রিয়েলিটি শোতে
সাতক্ষীরা হতে প্রতিষ্ঠিত শিল্পী ব্যতিত ১৫বছরের উর্ধ্বে বয়সীরা নিবন্ধন
করতে পারবেন। ১৫জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়েছে। নির্ধারিত ফরমে
নিয়মাবলী অনুযায়ী ফরম পুরণ করে জমা দিতে হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক
মোহাম্মাদ হুমায়ন কবীর বলেন, জেলার অপ্রকাশিত কন্ঠ শিল্পীদের প্রতিভা
তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত ফরমে আবেদনের পর তাদেরকে
পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। আশা করি ভালো সাড়া পাব। অনেক প্রতিভা
প্রকাশ হওয়ার সুযোগ পাবে এই রিয়েলিটি শো প্রতিযোগিতায়। তালা উপজেলায়
আগামী ২২ ফেব্রুয়ারী সকাল ১০টায় শুরু হবে “সাতক্ষীরার কন্ঠ” রিয়েলিটি শো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত