সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে ৭ বাংলাদেশি উদ্ধার, এক পাচারকারী আটক

কলারোয়ার কেঁড়াগাছির পার্শ্ববর্তী সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। এসময় এক পাচারকারী আটক হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে সদর উপজেলার তলুইগাছা বিওপি’র হাবিলদার শামীম হোসেনের নেতৃত্বে একটি টহল দল সাতক্ষীরা সীমান্তের নটিজঙ্গল নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাত বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করে।
আটককৃতরা বাংলাদেশি নাগরিকরা হলেন, জামালপুর জেলার রুদ্র বয়রা গ্রামের রুবেল মিয়া (২৬), তার স্ত্রী মোছা. সুমি (২০), একই এলাকার শফিকুল ইসলাম (২৫) ও স্ত্রী নাসিমা খাতুন (২২), গোপালগঞ্জ জেলার পাইকেরবাড়ী গ্রামের দীলিপ বারই (২৭) ও তার স্ত্রী সেতু বিশ্বাস (১৯) ও জয়পুরহাটের বৃষ্টি খাতুন (২২)।

এছাড়া আটক মানবপাচারকারীর নাম কবিরুল ইসলাম (২৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার সোবহান সরদারের ছেলে।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মানব পাচারের সাথে জড়িত কলারোয়ার কেঁড়াগাছির মহিদুল ইসলাম (৩৮), উত্তর তলুইগাছার খোরশেদ আলম লাভলু ও কেঁড়াগাছির মোফাজ্জল হোসেন (৩২) কেও আসামি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়