শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৩ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করে কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের পথে আরও চার বাংলাদেশিকে আটক করেছে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিজিবি।

শুক্রবার (৪ জুন) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, তলুইগাছা এবং কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের সিরাজপুরের আলীম গাজী (২০), কলারোয়ার সুলতানপুরের আলম হোসেন (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরার রবিউল ইসলাম (২২) ও যশোরের সিকারপুর গ্রামের আসাদ সরদার (৪৫)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, আটককৃতদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কলারোয়া থানাধীন সীমান্ত এলাকার সোনাই নদীতে মাছ ধরা, গোসল করা এবং সন্ধ্যা ৭টার পরে জনসাধারণের অবাধ চলাফেরা ও দোকান পাট বন্ধ রাখার বিষয়টি বিজিবি কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত