বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও পরিচর্চা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় নিম্ম আয়ের পরিবারের কিশোরীদের অংশগ্রহণে বয়ঃসন্ধীকালীন সমস্যা ও পরিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টার এই কর্মশালার আয়োজন করে।

সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি সংলগ্ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বয়ঃসন্ধিকালীন মানসিক ও শারীরিক স্বাস্থ্য, বিভিন্ন সমস্যা এবং পরিচর্চা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পদায়নকৃত মেডিকেল অফিসার ডা. শামিমা আক্তার।

ডা. শামিমা আক্তার বলেন, বয়ঃসন্ধিকালীন সময় এমন একটি সময় যখন কিশোর-কিশোরীদের মাঝে বিশেষ ধরনের এক আবেগ কাজ করে। তারা অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বিভিন্ন ভুল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই এসময় বাবা-মার উচিত সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা।

তিনি আরও বলেন, এসময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কিশোরীদের বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে এবং মাসিকের সময় ৪ ঘণ্টা পর পর কাপড় পরিবর্তন করতে হবে। তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে মুক্ত থাকা যাবে।

এছাড়া বয়ঃসন্ধিকালীন বিভিন্ন রোগ নিয়ে আলোচনাকালে তিনি বলেন, বর্তমান যুগের কিশোরীরা সাদাস্রাব জনিত সমস্যা নিয়ে বেশি চিন্তিত থাকে। তারা মনে করেন এটি একটি কঠিন রোগ এবং এর ফলে তাদের ওজন কমে যায়। কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা। যেকোন সুস্থ মানুষের এ ধরনের সমস্যা হতে পারে। এটি নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমেই এধরনের সমস্যা থেকে মুক্ত থাকা যেতে পারে।

কর্মশালায় আলোচনা পর্ব শেষে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এতে ১৫জন কিশোরী অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা