রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডোপ টেস্ট’র সূচনাকারী অতি.পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন আবারো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মাসব্যাপি ভালো কাজের জন্য চৌকস অফিসার এবং ফোর্সদের পুরষ্কার প্রদান করা হয়। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দীনসহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় সেপ্টেম্বর মাসের ক্রাইম কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন আবারো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন। তিঁনি মাদকসেবীদের আইনের আওতায় আনার জন্য সম্পূর্ণ নতুন কৌশল ‘ডোপ টেস্ট’ এর সূচনা করেন। ইতোমধ্যে ডোপ টেস্ট এর মাধ্যমে তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়ে ৩৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে। ডোপ টেস্ট এর কারণে মাদকের বেচাবিক্রি বহুলাংশে কমে গেছে এবং মাদকসেবীদের দৌরাত্ম্য এখন আর নেই বললেই চলে। মাদকসেবীরা অনেকটা লুকিয়ে থাকছে এবং অনেকেই মাদক সেবন ছেড়ে দিয়েছে বলে জানা যায়।
নতুন এই কৌশলটি সমগ্র সাতক্ষীরা জেলার জনমানুষ ভীষণভাবে পছন্দ করেছেন এবং এমনকি এটি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রশংসা অর্জন করেছে। ৎঅনেক জেলা এই প্রক্রিয়া অনুসরণের উদ্যোগ গ্রহণ করেছে।

মির্জা সালাউদ্দিন এ যাবৎ প্রায় ৬০০টি হারিয়ে যাওয়া/চুরি হওয়া মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন। হারানো মোবাইল উদ্ধার এর বিষয়টিও সারা দেশে আলোড়ন তুলেছে। ক্রাইম ডিটেকশন এবং আসামি গ্রেফতারের ক্ষেত্রেও তিনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সফলতা অর্জন করেছেন।

রবিবার (৪ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও পুলিশ লাইন্স ড্রিল সেড প্রাঙ্গনে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে এককালিন আনুতোষিক প্রদানসহ করোনামুক্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন