বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ৫ বোতল ভারতীয় মদসহ প্রায় ১২লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

রবিবার (১১ মে) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভোমরা, গাজীপুর, ঘোনা, কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির সদস্যরা ৩০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, গাজীপুর বিওপির সদস্যরা ৫ বোতল ভারতীয় মদ, ভোমরা বিওপির সদস্যরা ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির সদস্যরা ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঘোনা বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং চান্দুরিয়া বিওপির সদস্যরা ৮৭ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। যার মোট মূল্য দাঁড়ায় ১১ লক্ষ ৫৫ হাজার টাকা।

উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত