শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গাকে ‘আদর্শ গ্রাম’ ঘোষণা

‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না। আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তন করতে হবে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আদর্শ গ্রাম গড়তে হলে গ্রামের মানুষদের আদর্শ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য সকল হিংসা, লোভ লালসা বর্জন করতে হবে। মানুষের উপকার করতে না পারলেও কোন ভাবেই অপকার করা যাবে না। একে অপরের পাশে থেকে সকলে মিলে মিশে থাকতে হবে। কোন অপকর্ম করা যাবে না। কোন সমস্যা থাকলে বা হলে সবাই মিলে সমাধান করতে হবে।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এদিন কুশোডাঙ্গা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে পথচলার ঘোষণা দেন।

তিনি আরো বলেন, একটি আদর্শ গ্রামে কেউ গরিব থাকবে না, থাকবে না কোনো অপরাধী, মাদকসেবী। মানুষে মানুষে বিবাদ-বিভেদ থাকবে না। মানুষের মাঝে থাকবে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন। আদর্শ গ্রাম প্রতিষ্ঠায় সকলকে এক হয়ে কাজ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি নাটোরের হুলহুলিয়া গ্রামের উদহারণ তুলে ধরে বলেন, ওই গ্রামের একজন শিক্ষক নিজে উদ্যোগ নিয়ে গ্রামটিকে আদর্শ গ্রামে পরিণত করেন। ওই গ্রামে শতভাগ মানুষ শিক্ষিত। কেউ গ্রাজুয়েশন ডিগ্রির নিচে নন। এই গ্রামে মানুষে মানুষে সম্প্রীতি অসাধারণ। আজও পরম শান্তিতে এই গ্রামের মানুষ বসবাস করে আসছে।

রবিবার (১১ মে ২০২৫) বিকেলে কুশোডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী আসাদুজ্জামান আসাদ ও সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি- এসিল্যান্ড) নুসরাত ইয়াসমিন, সহকারী কমিশনার আহসান হাবিব, ইসতিয়াক আহমেদ তপু, তাজুল ইসলাম, শাহেদ হোসেন ও নাফিউল ইসলাম এবং থানার ওসি শেখ সাইফুল ইসলাম।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জামায়াত সভাপতি সাইফুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা যুবদলের যুগ্ম প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আবু জাফর, খোকন, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, সানবীম করিম সিয়াম, ফারুক হোসেন রাজ, দেলোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার অসংখ্য জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা