রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু পরিবেশে চলছে কলারোয়ার কেরালকাতার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন

সুষ্ঠু পরিবেশে চলছে কলারোয়ার কেরালকাতার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন।

উপজেলার ৮নং কেরারকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ চলছে।

২০ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কিসমত ইলিশপুর, কেকে ইউপি মাধ্যমিক বিদালয়, কাজিরহাট কলেজ, বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। ভোট কেন্দ্রের বাইরে মানুষের সরব উপস্থিতি। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সার্বক্ষণিক অবস্থান করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন সম মোরশেদ আলী, আব্দুর রউফ ও নেছার আলী।

কিসমত ইলিশপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস কুমার দাস জানিয়েছেন, সুষ্ঠু ভোট গ্রহণ চলছে এই কেন্দ্রে। মোট ভোটার সংখ্যা ১৭১৭। পুরুষ- ৮৬১, মহিলা -৮৭৬।

সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনর রশীদ জানিয়েছেন, ভোটারদের উপস্থিতি তুলনামুলক ভালো। ঐ কেন্দ্রের ভোটার সংখ্যা ২১২৭, পুরুষ-১১১৩, মহিলা-১০৭৩।

বলিয়ানপুর কেন্দ্রের প্রিজাডিং অফিসার ইমরান হোসেন জানিয়েছেন, কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা-২১০০, পুরুষ-১০৮৪, মহিলা-১১১২।

অন্যান্য কেন্দ্রেও ভোট কাস্ট শতকরা ৫০ ভাগের আশপাশে।

প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ চলচ্ছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশের টহলরত কর্মকর্তারা।

ভোট কেন্দ্রের ভোট দিতে আসা রাসেল আহম্মদ, স্বপন, আব্দুল কাদের জানিয়েছেন, ভোট কেন্দ্র গুলোতে সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোট দিচ্ছে সবাই।

সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে দেখা গেছে ভোটারদের ও কেন্দ্রের বাইরে উৎসুক জনতার উপস্থিত।

সবমিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত ভালো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন