বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনাবাড়ীয়ার গ্রামীণ জনপদ : বর্ষা হলেই বন্ধ হয়ে যায় ছাত্রছাত্রীদের স্কুল!

মোকলেছুর রহমান : কলারোয়া উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও কাদায়-ভরে রয়ে গেছে সোনাবাড়ীয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। আর এসব কাঁচা রাস্তাগুলোর জন্য বর্তমান সময়ে এসেও এলাকাবাসীর পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

সোনাবাড়ীয়া ইউনিয়নের ৫নং দক্ষিণ সোনাবাড়ীয়া ওয়ার্ডে বর্ষা মৌসুমে এ রাস্তায় পানি আর নরম মাটিতে লোকজনের হাঁটা চলায় চারিদিকে কাঁদায় একাকার হয়ে যায়। গ্রামে বিকল্প কোন রাস্তার ব্যবস্থা না থাকায় হাটু সমান কাঁদা মাড়িয়ে চলাচল করতে হয় এখানকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বয়োবৃদ্ধসহ সকল শ্রেণি পেশার নাগরিকদের।

এসপি আরশাদ নামে স্থানীয় এক ব্যক্তি জানান, বর্ষা এই এলাকার মানুষের জন্য আতঙ্ক আর ভয়ের আরেক নাম। বর্ষা হলেই রাস্তায় হাঁটু কাদা। কি দুর্বিসহ জীবন আমাদের তা বাহির থেকে কেউ বুঝবে না। কাদা আতঙ্কে এ গ্রামে ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স। এই এলাকার ছেলেমেয়েরা বর্ষার সময়ে নিয়মিত স্কুল-কলেজে যেতে পারে। চরমভাবে ব্যহত হচ্ছে তাদের শিক্ষা জীবন।

তিনি আরও বলেন, মাঝে এক বৃদ্ধা স্টক করেন। তাকে দ্রুত হাসপাতলে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারিনি। পরে উনাকে কাঁধে করে কাদা রাস্তা পার করা হয়। শুধু এখানেই শেষ নয়, এমন বহু ঘটনার স্বাক্ষী এখানকার মানুষ।

মোজাম্মেল নামে এক কৃষক বলেন- আমাদের কষ্ট, আহাজারি কেউ শুনবে না। আমাদের ভোগান্তির কথা বলে বোঝানো যাবে না, নিজ চোখে দেখতে হবে। আমরা ঠিকমতো হাটবাজারে যেতে পারি না। কৃষি পণ্য সময়মতো বিক্রি করতে পারি না। এ দুর্ভোগের শেষ কোথায়?

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান