শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হঠাৎ উপড়ে গেছে কলারোয়ার ছলিমপুর কলেজ গেটের শতবর্ষী শাড়াগাছটি

ঝড়-ঝাপটা বিছুই ছিল না, তবুও হঠাৎ উপড়ে পড়লো কলারোয়ার ছলিমপুর হাজী নাসির উদ্দীন কলেজে গেটের শতবর্ষী গোড়–ই বা শাড়াগাছটি।

তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

অনেক স্মৃতি জড়িত শতবর্ষী গাছটি গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে এমনিতেই উপড়ে পড়ে। সেসময় লোকসমাগম ছিল না বলেই রক্ষা- এমনটি জানালেন স্থানীয় কয়েকজন।
শুধু উত্তর পাশের কলেজ গেটের সামান্য ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গাছটিকে ঘিরে গড়ে উঠেছিল গড়–ইগাছার মাঠ, হাজী নাসিরউদ্দীন কলেজ। শুধু তাই নয় পথিকের বিশ্রামের একমাত্র জায়গা হল এই শতবর্ষী গাছটি। সেই গাছ হঠাৎ উপড়ে পড়ায় অনেকেই হতভম্ব হয়ে পড়েন, কষ্টও পেয়েছেন অনেকেই।

আশির্ধো আব্দুল জব্বার মনে কষ্ট নিয়ে জানালেন, এই শাড়াগাছের বয়স একশ বছরের বেশি হবে। একসময় গ্রামে বিদ্যুৎ ছিল না। গরমে ছায়াঘেরা পরিবেশের জন্য এইশতবর্ষী গড়–ই শাড়া গাছের নিচে বসে অনেকেই নির্মল ও প্রশান্তির বাতাস খেয়েছেন। আর এই শাড়াগাছকে ঘিরেই সৃষ্টি হয়েছে ঐতিহ্যবাহী হাজী নাসির উদ্দীন কলেজ। মনে হত সমগ্র কলেজ ক্যাম্পাসটি সেই শতবর্ষী গাছের ছায়াঘেরা।

প্রবীণ এরফান খান বলেন, শতবর্ষী এই শাড়াগাছ হঠাৎ ভেঙে পড়ায় মনটা খারাপ হয়ে গেছে। যদি গত ২০মে আম্পান ঝড়ে ভেঙ্গে পড়ত হতো তবুও মনে বুঝ দেওয়া যেতো, এতটা খারাপ লাগতো না। এই গাছের নিচে আমার কেটেছে শৈশব ও কৈশর, কেটেছে যৌবন। এখন বৃদ্ধকাল পার করছি। গাছটি এভাবে উপড়ে পড়বে ভাবতে পাড়িনি। তবুও শুকরিয়া আদায় করছি কোন দুর্ঘটনা না ঘটার জন্য।

এদিকে গাছটি উপড়ে পড়ার পর সুযোগ সন্ধানী অনেকেই গাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছে। সংশিষ্ট কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত নজর দিবেন বলে দাবি এলাকাবাসীর।

উপজেলা বনবিভাগের কর্মকর্তা জানান, গত ৫ সেপ্টেম্বর গাছটি উপড়ে পড়েছে বলে সংবাদ পাওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নজরদারির জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, গাছের গোড়া থেকে মাটি সরে যাওয়া, সঠিক পরিচর্যা না থাকায় শতবর্ষের বৃক্ষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখভালের অভাবে গাছে মরক দেখা দিয়েছে। তবে উপড়ে পড়া গাছটি এখনও সৃষ্টিকর্তা ইচ্ছায় বেঁচে যেতে পারে।

ইতিহাসের সাক্ষী হয়ে থাকা গাছগুলোর গোড়ায় মাটির ও পাকা করে বেধে দেওয়ার কথা জানান বনবিভাগের এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত