বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩৫ বছরের পথ বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

দীর্ঘ দিনের যাতয়াতের পথ ঘেরা বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামে। সরেজমিনে যেয়ে দেখা যায় শ্রীপ্রতিপুর গ্রামের সরদার পাড়ার মৃত কামরুল ইসলামের বাড়ি হতে বের হওয়ার দীর্ঘ দিনের একমাত্র রাস্তা বাশের ঘেরা দিয়ে বন্ধ করে দিয়েছে একই এলাকার মৃত আকছেদ আলীর পুত্র আবু বক্কর ছিদ্দিক তোতা, মৃত রফিকুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম, ওয়াজেদ সরদারের পুত্র অহিদুজ্জামান ও রুহুল আমিন।

ভূক্তভোগী কামরুল ইসলাম জানান, আমার ৯ শতক জমিতে দীর্ঘ ৩৫ বছর বসবাস করে আসছি কিন্তু আমার প্রতিবেশী তোতা, সাইফুল, রফিকুল রুহুল আমার কাছে টাকা দাবী করলে দিতে না পারায় আমার ৩৫ বছরের পৈতৃক যাতায়াতের একটি মাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। আমার পরিবার এখন অবরুদ্ধ অবস্থায় আছে।

অবরুদ্ধ অবস্থা হতে রক্ষা পেতে মাননীয় পুলিশ সুপারের নিকট হস্তক্ষেপ কামনা করেছি। এবিষয় কলারোয়া থানার অফিসার ইনচার্জ জানান ঘটনাটি শুনেছি এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই এলাকার ইউপি সদস্য আবুল হোসেন জানান সকালে বিষয়টি শুনেছি আপনার সাথে পরে কথা বলছি, এবিষয় আবু বক্কর ছিদ্দিক তোতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা