শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় শ্যামনগরে ৬ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৮ নং কম্পার্টমেন্টের চরের খালে অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় মালামাল সহ ৬ জেলেকে আটক করেছে কাচিকাটা বন টহল ফাঁড়ির সদস্যরা।

রোববার সকালে কাচিকাটা টহল ফাঁড়ির ওসি সুলুজ কুমার দীপের নেতৃত্বে জেলেদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার মড়গাং গ্রামের আজগর শেখের ছেলে আলম শেখ, মোফাজ্জল শেখের ছেলে আদম শেখ ও আজিবর শেখ, কুরবার গাজীর ছেলে কওছার গাজী এবং ভেটখালী গ্রামে মৃত অছির সরদারের শাহাদৎ সরদার ও জিয়াদ গাজীর ছেলে মুজিবর রহমান গাজী।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি নৌকা, বৈঠা ও কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল সহ ৬ জেলেকে আটক করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা