শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাস্ক না পড়া ও অতিরিক্ত যাত্রী পরিবহন করায় জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে করোনা কালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন গত কয়েকদিন পৃথক সময়ে যশোর-সাতক্ষীরা প্রধান সড়কে অবস্থিত কলারোয়া সরকারি কলেজ বাসস্টান্ড, উপজেলা পরিষদ মোড় বাসস্টান্ডে যাত্রী পরিবহনসহ অভ্যন্তরীন সড়কের যানবাহনে ও পৌরসদরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছেন।

অভিযান পরিচালনাকালে মাস্কবিহীন যাত্রী পরিবহন,অতিরিক্ত যাত্রী পরিবহন ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল না করার জন্য কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের সহযোগীতা করেন থানা পুলিশের কর্মকর্তাসহ সদস্যবৃন্দ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনায় উপজেলার প্রধান সড়ক, অভ্যন্তরীন সড়কে যাত্রী পরিবহনসহ বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার বিষয়ে জনগণকে সচেতন করা লক্ষ্যে ওই কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জনগণকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহারের প্রয়োজনীতার বিষয়টি তুলে ধরে পরিবহন যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার আহবান জানিয়ে বলেন, আসুন সরকারি নির্দেশনা মেনে চলি করোনা প্রতিরোধ করি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত