শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসহায় মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন এমপি রবি

কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ভিক্ষুক, ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দিলেন অসহায় মানুষের বন্ধু গণমানুষের নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি বলেন, সম্প্রতি শীত জেঁকে বসলে আমি সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের ন্যূনতম শীতের গরম কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা পৌর মেয়রকে তাগিদ দেওয়া হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য। গত কয়েক দিনের শীতে কাবু সাতক্ষীরা সদরের ছিন্নমূল মানুষজন। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরা সদরের কদমতলা, লাবসা, মাধবকাটিসহ শহরের বিভিন্ন পয়েন্টে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ভিক্ষুক, ছিন্নমূল, দরিদ্র ও অসহায় গায়ে গরম কাপড় কম্বল পরিয়ে দিলেন সাতক্ষীরাবাসীর প্রাণ প্রিয় নেতা এমপি রবি।

এসময় লাবসা পলিটেকনিক মোড় এলাকার শারীরিক প্রতিবন্ধী ষাশোর্ধ আবু জাফর ও কদমতলা এলাকার ভিক্ষুক ছমিরণ বিবি বলেন,’এমপি স্যার আমাদের মত অসহায় মানুষের কথা চিন্তা কইরা আল্লাহর রহমতে শীতের কষ্ট দুর করতে কম্বল নিয়া আইছে। আল্লাহর কাছে দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাকে মন্ত্রী করেন।’ প্রকুত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই ঘুরে ঘুরে ৫শতাধিক শীতবন্ত্র কম্বল বিতরণ করেন এমপি রবি। পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষুক, দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এমপি রবির এ গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো