শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শার ফ্রি-খাবার বাড়িতে কম্বল বিতরণ ও মানবতার খাম্বা উদ্বোধন

“লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার নাভারণের ফ্রি-খাবার বাড়িতে এতিম ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ এবং মানবতার খাম্বা উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন ফ্রী খাবার বাড়িতে যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান যশোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও মানবতার খাম্বা উদ্ভোধন করেন।
এসময় প্রধান অতিথি জুয়েল ইমরান বলেন, উদ্ভাবক মিজান যেভাবে গরীব অসহায় দুস্থ মানুষের সেবা করে যাচ্ছেন। সেভাবে যদি শার্শার প্রতিটি ঘরে ঘরে এক একটা মিজান তৈরি হতো তাহলে শার্শা উপজেলায় কেউ অসহায় থাকতো না। তাই আসুন আমরা সকলে মিলে মিজানের যার যার অবস্থানে থেকে অসহায়দেরকে সহযোগিতা করি, তাহলে অসহায় সুস্থ গরীব মানুষের দুঃখ লাঘব হবে। সমাজের বিত্তবান সকলকে অসহায়-দুস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

পরে প্রধান অতিথি অসহায়-দুস্থ, এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, মশারি, বিছানা ও খাবার বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, আবু তোরাব যুব সংঘের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান, তরুণ বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন, সমাজ সেবক উজ্জ্বল হোসেন, বাদল নার্সারির পরিচালক বাদল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়কর্মী এবং বিভিন্ন শেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী