শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন সেন্টিকেট বেপরোয়া

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ইউনিয়নের নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করেছে স্থানীয় কিছু সেন্টিকেট।

সরেজমিন গিয়ে দেখা যায় লোহাগড়ার দিঘলিয়া বাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে নবগঙ্গা নদী থেকে অনুমোদিত ড্রেজার দিয়ে অবৈধভাবে টাকার বিনিমেয় বালি উত্তোলন করে বিক্রি করছে ওই সেন্ডিকেট। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই বালি উত্তোলন সেন্টিকেট টাকার বিনিময়ে বালি বিক্রি করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন নদীর তিরে বসতীর সাথে কথা বললে তারা বলেন, আমরা কিছু বললে ওই সেন্টিকেট এর কুমড়ি গ্রামের ররিউল খাঁ তার ছেলে তছিকুল, ও মহিদ শেখ এর ছেলে নুর আলম, মৃত তোতা খা এর ছেলে বাল্লক খা, মাছুম, ঝন্টু,এরা আমাদের না না ভয়ভীতি দেখায়।

ড্রেজার মালিক তছিকুলের সাথে কথা হলে তিনি বলেন, দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমরা বালি উত্তোলন করছি।সুবিধাভোগী দিঘলিয়া গ্রামের সাহাজান এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন অামি ১ লক্ষ ১হাজার টাকা দিয়ে বালি তছিকুলের থেকে কিনে আমার জায়গা ভরাট করছি। তছিকুল আমাকে বালি কোথা থেকে দিবে সেটা আমার দেখার দরকার নাই।

এ বিষয়ে দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন অামি কাউকে বালি কাটার অনুমোদিত দেয় নাই, ও অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নাই। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার,রাখী ব্যানার্জি লোহাগড়া নড়াইলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ঘটনাটি আমার জানা নেই, সরজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ