শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গনের আশঙ্কা ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত

আশাশুনিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া সহ কয়েকটি ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গনের আশঙ্কায় উপকূলবর্তী লক্ষাদিক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিগত দিনে এ সকল ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বেড়িবাঁধ ভেঙে দীর্ঘদিন লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করতে হয়েছে। এমন আশঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠের মধ্যে উপকূলবর্তী মানুষ দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

এ সকল বিষয় নিয়ে ঘূর্ণিঝড় পরবর্তী জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, পানি উন্নয়ন বোর্ডের এসও গোলাম রাব্বী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, এসআই জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, এনজিও উত্তরণ, ফ্রেন্ডশীপ প্রতিনিধি ও সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল প্রমুখ।

সভায় দুর্যোগ এর হাত থেকে ক্ষতি এড়াতে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা, পাকা ভবন বিশিষ্ট স্কুলগুলো খুলে রাখা, শুকনো খাবার, পানিসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন, সকল ইউনিয়নে মেডিকেল টিম গঠন, প্রতাপনগরে এম্বুলেন্স ব্যবস্থা করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান