রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়।

জাতীয় শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবর রহমান, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আশু, আরিফুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহিম, মো. সিরাজুল ইসলাম, আবুল কালাম, সাইদুর রহমান, প্রভাষক নুরুল হুদা, উপজেলা তরুণ লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ইমারত শ্রমিক সমিতির সভাপতি আহসান গাজী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মুরশিদ আলম, সাধারণ সম্পাদক উজ্বল হোসেন, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ইকরামুল কবির, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহিনুর গাজী সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তরুণলীগের এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ সহ আরো অনেকেই।

বক্তারা আলোচনায় বলেন, স্বাধীনতা অর্জনের দুই বছর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। তার মূল উদ্দেশ্য ছিলো শ্রমিকদের কল্যাণে সবসময় কাজ করবে জাতীয় শ্রমিক লীগ। তারই ধারাবাহিতায় আজ জাতীয় শ্রমিক লীগ ৫১ বছর অতিক্রম করলো জাতীয় শ্রমিকলীগের এই ইতিহাস -ঐতিয্য আগামীতেও অব্যাহত থাকবে।যুগে যুগে জাতীয় শ্রমিক লীগ শ্রমিকের অধিকার আদায়ে কাজ করে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত শ্রমিকদের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারই হাত ধরে অনেকদূর এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে দেশের অর্থনীতি। বক্তারা আরো বলেন, এ যাবৎকালের মধ্যে জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখা ঢালী সামছুল আলমের নের্তৃত্বে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। সামনের দিনগুলো এ ধারা অব্যাহত থেকে উপজেলা আরো গতিশীল হবে এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আশাশুনি থানা মসজিদের ইমাম ও আশাশুনি সরকারি কলেজের প্রভাষক হাফেজ মাওলানা বাকি বিল্লাহ। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার