বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি—ঘোলা রাস্তাটি সংস্কার শেষ না করে ফেলে রাখায় জনদূর্ভোগ চরমে

আশাশুনি টু ঘোলা রাস্তাটি সংস্কার করতে করতে ঠিকাদার ফেলে রাখার কারনে জনদূর্ভোগ চরমে হয়ে উঠেছে। সরেজমিন ঘুরে দেখাগেছে, আশাশুনি টু শ্রীউলা ভায়া ঘোলা রাস্তাটির কাজ শুরু হয় বিগত ২/৩ বছর আগে। ঠিকাদার কাজ শুরু করে বর্তমানে ফেলে রাখার কারনে পাথরের কোয়া ও ধুলাবালিতে সড়কের পাশের বাড়ীর লোকজনদের স্বাভাবিক জীবন যাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে।

এসড়কটি দিয়ে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলা, কালিগঞ্জ উপজেলা, আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। মাড়িয়ালা, মহিষকুড় ও হাড়িভাঙ্গা মৎস্য সেটের সাদা সোনা খ্যাত চিংড়ী মাছসহ সাদা মাছ দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হয়ে থাকে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজে যেতে নাজেহাল হয়ে পড়ছে। বাড়ী থেকে পরিষ্কার পোশাক পরে বাহির হয়ে ফেরার পথে তাকে আর চোনা যাচ্ছে না বলে একাধিক ভুক্তভোগী এ প্রতিবেদককে জানিয়েছেন। বড় বড় পাথরের খোলায় প্রতিদিন বাস, মিনিবাস ও মোটর সাইকেলের টায়ার বাস্ট হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। একটি মিনিবাস রাস্তা ক্রসিং করলে ধুলাবালিতে সামনে কিছু দেখা যাচ্ছে না। এই ধুলাবালির রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরার কারনে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে যানা গেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটি দ্রুত সংস্কার করবেন এবং সড়ক ও জনপথ বিভাগ জনভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নিবেন এমনটি প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস