শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর আটক

আশাশুনির মহিষকুড় থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল জনতার হাতে আটক হয়েছে।

স্থানীয় জনতা গনধোলাই শেষে থানা পুলিশে সোপর্দ করেছে।

থানা ও মটর সাইকেল মালিক সুত্রে জানাগেছে, বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপুর সহোদর তপন বাছাড়ের ১৫০ সিসি পালসার (সাতক্ষীরা-ল-১২-১৮১৪) মটর সাইকেল রাখা ছিল। এ সময় সুযোগ বুঝে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের রুস্তম গাজীর ছেলে পেশাদার মটর সাইকেল চোর রাশিদুল (২৪) মটর সাইকেল ডুবিøকেট চাবি দিয়ে খুলে চালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা হাতে-নাতে ধরে ফেলে। সাথে সেটে থাকা জনতা গনধোলাই শেষে পুলিশে মটর সাইকেলসহ থানা পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে থানা অফিসার মমিনুল ইসলাম পিপিএম জানান, গত রোববার রাত ৯ টার দিকে মহিষকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাউবো’র বাঁধের উপর থেকে একই ধরনের মটর সাইকেল ১৫০ সিসি পালসার (খুলনা-মেট্রো-ল-১১-৮৭৯১) হারিয়ে যায়। যার মালিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার মোল্যা। মটর সাইকেল চোর রাশিদুল স্বীকারোক্তি মোতাবেক মটর সাইকেলটি শ্যামনগর উপজেলার বংশিপুর একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘর থেকে ওই দিন বিকালে উদ্ধার করা হয়।

ওসি মমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ২ ডজ্জনাধিক মটর সাইকেল চুরির মামলা, অভিযোগ রয়েছে। এব্যাপারে মোটর সাইকেল মালিক তপন কুমার বাছাড় বাদী হয়ে আশাশুনি থানায় ১৩(০২)২৩নং মামলা দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস