বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় মৃত্যু হিন্দু ব্যক্তির শেষকৃত্য করলেন ৪ মুসলিম যুবক

করোনা ভাইরাসে আক্রান্ত হিন্দু ব্যক্তির শেষকৃত্য করে মানবতার নজির গড়েছেন কুষ্টিয়ার ৪ মুসলিম যুবক।

রোববার (৪ জুলাই) মিরপুর পৌর মহা শ্মশানে তাকে সমাহিত করেন এ যুবকরা। তারা হলেন- মিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাসিন্দা রাজিব, সুমন খান, সলেমান, রুবেল। মৃত প্রফুল্ল কর্মকারও (৭০) একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় গত ৩ জুলাই হিন্দু ধর্মের প্রফুল্ল কর্মকার (৭০) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিসাধীন অবস্থায় গত ৩ জুলাই মারা যান তিনি। পরে স্বজনার তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে সুলতানপুর গ্রামের পৌর মহাশ্মশানে নিয়ে যান। কিন্তু শ্মশান কর্তৃপক্ষ মরদেহের শেষকৃত্য করতে অস্বীকৃতি জানিয়ে গেটের চাবি রেখে চলে যান।
পরে সময়ক্ষেপণ হওয়ায় গাড়ি চালক মরদেহটি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে চলে যান। রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তার কোনো স্বজনকে দেখা যায়নি মরদেহের খোঁজ নিতে। পরে স্থানীয় ৪ মুসলিম যুবক তাকে মিরপুর পৌর মহা শ্মশানে সমাহিত করেন।

তবে মৃত ব্যক্তির দুই ছেলে ও স্ত্রীর করোনা আক্রান্ত বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

শত চেষ্টার পরও থামছে না সিন্ডিকেট, কী ব্যবস্থা নিচ্ছে সরকার

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে একপ্রকার অসহায় সরকার। গত ১৬ বছর যারা বাজার নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন

এবার নতুন রূপে হাজির হলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় তারকা সাদিয়া আয়মান এবার খবরের শিরোনাম হলেন নতুনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার প্রথম মহকুমা প্রশাসক নওয়াব আব্দুল লতিফ
  • মিটিং-রেজুলেশন ছাড়াই সভাপতির একক সিদ্ধান্তে দুই শিক্ষককে বরখাস্ত!
  • ব্যাংকিং সেবাখাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা
  • আরও দু’দিন বৃষ্টি অব্যাহত থাকবে- আবহাওয়া অধিদপ্তর
  • কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু, লাশ আনতে পরিবারের আকুতি
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য আহসান উল্লাহ’র মাতৃবিয়োগ,শোক জ্ঞাপন
  • কালিগঞ্জে বন্ধু ফোরাম’র ২০বছর পূর্তি উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
  • কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
  • ভারতের কলকাতায় দীধিতির কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি এমপি রবি
  • বন্ধ হয়ে গেলো সোনাবাড়ীয়া মঠবাড়ির সব প্রবেশ দ্বার
  • কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা, বর্ষা হলেই হাঁটু কাদা!
  • বিআরটি প্রকল্পের সেফটি ইঞ্জিনিয়ার এসএসসি পাসেই