শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলের ভিতরে করোনা রোগী, বাইরে ময়লার ভাগাড়!

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল হাসপাতাল যেন ময়লার ভাগাড়। হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী। তবে হাসপাতালের ভেতরে নেই কোনো ট্রায়াজ সিস্টেম। বাইরে পড়ে আছে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল বজর্য। হাসপাতালে ঢোকার আগে ময়লা আর দুর্গন্ধে চলাফেরাই দায় হয়ে পড়েছে।

হাসপাতালের পরিবেশ হবে সুন্দর ও জীবাণুমুক্ত। কিন্তু, গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই নাকে দুর্গন্ধ অনুভব হয়। রোগীদের কোনও উপায় থাকে না বলেই ভেতরে যেতে হয়, চিকিৎসা নিতে হয়। ৭২ বছর বয়সী বাবাকে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসা আব্দুল আলিম এসব কথা বলেন। হাসপাতালের তিন তলায় ওঠার সিঁড়িতে কথা হয় ২৫ বছর বয়সী আশিক ইকবলের সঙ্গে। মা মফুরাকে নিয়ে এসেছেন তিনি। পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতেই আশিক ইকবল তিন তলার সিঁড়ি থেকে দুই ভবনের মাঝের স্থান দেখিয়ে বলেন, এখানে যে কী পরিমাণ ময়লা জমা হয়ে থাকে, সেটা অকল্পনীয়।

রবিবার (৪ জুলাই) সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন জায়গায় নানা ধরনের আবর্জনা, জমে রয়েছে পানি ও হাসপাতাল চত্বরের ভেতরে পসরা সাজিয়ে বসেছেন হকাররা। কর্তৃপক্ষ হাসপাতালজুড়ে ময়লার ভাগাড়ের জন্য দায়ী করছেন রোগীদের। আর নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রীর স্তুপের জন্য দায়ী করেছেন পৌরসভাকে।

প্রায় একই অভিযোগ সাতক্ষীরা শহরের কাটিয়া থেকে বৃদ্ধা মাকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে থাকা জামিলা বেগমের ও। তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালের ভেতরের পরিবেশ যদি এমন হয়, তাহলে চিকিৎসা সেখানে কীভাবে হবে? এমন পরিবেশে চিকিৎসা নিলে তো সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতারের তত্বাবধায়ক শেখ কুদরত-ই-খোদা জানান, করোনার কারনে খেয়াল করা হয়নি আমি কালই দেখে পরিস্কার করার ব্যবস্থা করবো। তিনি আরও জানান প্রতিদিন করোনা রোগীর চাপ বেড়ছে। বর্তমানে প্রায় তিনশত রোগী চিকিৎসাধীন আছে। ইমারজেন্সি, সিসিইউ, আইসিইউ, ডায়ালাইসিস, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থপেডিক্স, শিশু, শিশু সার্জারিসহ মোট ১৮ টি ইউনিট চালু আছে। সেন্ট্রাল অক্সিজেন চালু থাকার পাশাপাশি এখানে হাইফ্লোন্যাভেল ক্যানোলার সংখ্যা রয়েছে ৩৮ টি। আই.সি.ইউ বেড রয়েছে-৮ টি। জনবল সংকটে রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সিনিয়র, জুনিয়র এবং সহকারী সার্জনসহ মোট ৫৮ টি পদের বিপরীতে গুরুত্বপূর্ণ ২৭ টি শুন্য পদ নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ৫০ জনের বিপরীতে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে মাত্র ২০ জন। ১৫ টি সিনিয়র নার্সের পদ শুন্য রয়েছে। জনবল চেয়ে ১৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর তিনি পত্র প্রেরণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল