বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলরোয়ায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৯২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রিমিয়ার ছাত্র সংঘ

সাতক্ষীরা কলরোয়ার ৪৪টি মাধ্যমিক শিক্ষা প্রতাষ্ঠান থেকে ২০২২ শিক্ষা বর্ষের এস এস সি ও দাখিল পরীক্ষায় এ জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হওয়া ৪৯২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ৷

শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা ফুটবল মাঠে ১২টি ইউনিয়ন থেকে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়৷

প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অষ্ট্রেলিয়া প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা৷ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তালা-কলারোয়া, সাতক্ষীরা-১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯২ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন৷

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার পিপিএম কাজী মনিরুজ্জামান৷

এ অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের পক্ষ থেকে উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভঙ্করকাটি গ্রামের হাফেজ বাপ্পির উন্নত চিকিৎসার জন্য ৫০,০০০/= হাজার টাকা বিতরণ করেন৷ অংশ গ্রহণ করা সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের উপহার স্কেল জ্যামিতি বক্স ও কম্পিউটার মাউস প্যাড দেওয়া হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রিমিয়ার ছাত্র সংঘ সমাজে যে অবদান রেখে কাজ করছে তা সত্যি প্রশংসনীয়৷ এসময় তিনি সকল কৃতি শিক্ষার্থীকে মাদক ও মোবাইল আসক্তি এড়িয়ে চলার আহ্বান করেন৷

প্রধান আলোচক হিসেবে সাতক্ষীরা পুলিশ সুপার পিপিএম কাজী মনিরুজ্জামান শিক্ষিত আদর্শ সমাজ গড়তে প্রিমিয়ার ছাত্র সংঘের এমন শিক্ষা বান্ধব কাজকে ধন্যবাদ জানান৷

তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীদের উচিত প্রথমে তার বাবা মায়ের যথাযথ সম্মান করা৷ পাশাপাশি ওই সমাজের সকল মানুষকে মূল্যায়ন করে সমাজ তার কাছে কি প্রত্যাশা করে তা ভেবে পথ চলা উচিত৷ মাদক ইভটিজিং ও সমাজের চোখে খারাপ এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলে অবশ্যই লেখা পড়া শেষে ভালো মানুষ হিসেবে পরিচিতি পাওয়া সম্ভব৷

প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা৷

এ অনুষ্ঠানে কলারোয়ার কৃতি সন্তান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর ঢাকা অতিরিক্ত পরিচালক জাফরুল্যাহ কাজল, ব্রাক ব্যাংকের এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সি.জি.এম আসাদুজ্জামান মিলন৷

স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রিমিয়ার ছাত্র সংঘের সদস্য সংবর্ধিত শিক্ষার্থী তামিম আজাদ মেরিন৷
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা শফিকুল ইসলাম, খুলনা মেডিকেল ক্যান্সার হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, প্রফেসর আবু নছর প্রমূখ৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত