শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার শাকদাহ গার্লস হাইস্কুলে গোপনে ৩জন শিক্ষক ও ১জন পিয়ন নিয়োগের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ার শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বেসরকারী শিক্ষক নিয়োগ পরিপত্রের হাজারো নিয়মনীতি তোয়াক্কা না করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ৩ জন সহকারী শিক্ষক ও ১ জন এমএলএস পদে পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জেলার তালা উপজেলার কোন এক অজ্ঞাত স্থানে বসে ১ জন সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান), ১ জন সহকারী শিক্ষক (গনিত), ১ জন সহকারী শিক্ষক (কম্পিউটার) ও ১ জন এমএলএস পদে নিযোগ বোর্ড বসিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে জানা যায়, ওই পাতানো নিয়োগ বোর্ডের পরীক্ষার তারিখ দেখানো হয়েছে ২৩/০২/২০১৫ইং।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ অবধি এমপিওভুক্তি হয়নি। আমরা খুব মানবতার জীবন যাপন করছি। তবে আমার বিরুদ্ধে নিযোগের যে অভিযোগ উঠেছে, সেটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে মিমাংশা হয়ে গেছে। এছাড়া আমার প্রতিষ্ঠানে সরকারী নিয়মনীতি মেনে নিযোগ দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, আমি নিযোগ বোর্ডে উপস্থিত ছিলাম না। তবে গত ১ মার্চ প্রধান শিক্ষক আমার অফিসে এসে নিযোগ রেজুলেশন খাতা, নিযোগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল শীট, পরীক্ষার খাতা এবং প্রশ্নপ্রত্রে আমার স্বাক্ষর প্রদান করার জন্য অনুরোধ জানান। তখন আমি বিষয়টি জানতে পারি।
তিনি আরো বলেন, এ নিযোগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে প্রধান শিক্ষকের নিকট প্রশ্ন করলে, তিনি ভুল স্বীকার করেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মোবাইল ফোনে ও পরবর্তীতে অবগতির ও প্রযোজনীয় কার্যার্থে লিখিতভাবে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক