বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনুমোদনহীন মাছের খাদ্য তৈরির ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার হেলাতলায় অস্বাস্থ্যকর ও ভেজাল মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ফিস ফিডে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
এসময় ৩৬ লাখ টাকার ভেজাল মৎস্য খাবার জব্দ এবং প্রতিষ্ঠানের মালিক মো. তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।

রবিবার (১৮ মে ২০২৫) বেলা ৩টার দিকে বিজিবি, বিএসটিআই ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে গঠিত টাস্কর্ফোস উক্ত অভিযান পরিচালনা করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, অসাধু ব্যবসায়ী মানবদেহের ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআই এর অনুমোদন ব্যতিত মৎস্য খাদ্য উৎপাদন করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন কলারোয়ার এসি ল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান, সাতক্ষীরা ৩৩ বিজিবি এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নানসহ পুলিশ, বিজিবি ও বিএসটিআই সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে খাদ্য ও খাদ্য সামগ্রী উৎপাদন আইন লঙ্ঘন করার দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী “মেসার্স ভাই ভাই ফিস ফিড” এর মালিক মো. তরিকুল ইসলামকে ৩০ টাকা জরিমান করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মজুদ করা ভেজাল ও অসাস্থ্যকর ৩ হাজার বস্তা মাছের খাবার জব্দ করে। যার মূল্য ৩৬ লক্ষ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক উক্ত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব