বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন উপলক্ষে রোববার বিকেলে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ মসজিদ মিশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইটহাউজ মডেল একাডেমির চেয়ারম্যান মু.শামছুল আলম বুলবুল।
জানা যায়, কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গায় অবস্থিত লাইটহাউজ মডেল একাডেমিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতসহ আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। জেনারেল ও হিফয উভয় বিভাগে শিক্ষার্থীদের কুরআন ও হাদিস মাতৃভাষার মতো করে বুঝবার সক্ষমতা গড়ে তোলা হয় এখানে।
একাডেমির অভিভাবকমণ্ডলী ও সুধীমহলের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইটহাউজ মডেল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা আবুল খায়ের।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত