শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, র‍্যালি, মানববন্ধন এবং আলোচনা সভা। সোমবার সকাল সাড়ে ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এরপর র‍্যালি শেষে উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর- সাতক্ষীরা মহাসড়কে পাশে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন চলাকালে দুর্নীতিবিরোধী নানা প্ল্যাকার্ড তুলে ধরা হয়। কর্মসূচিতে স্কাউটসের শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক এর খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচারক শামিম রেজা। বক্তারা দুর্নীতিবিরোধী চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে সকলের স্ব স্ব ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেইসাথে দুর্নীতিকে ‘না’ বলার মানসিকতা সৃষ্টিতে গুরুত্বারোপ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, এইচএম রোকনুজ্জামান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, থানার উপপরিদর্শক অনিরুদ্ধ, সরকারি পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক অনুপ কুমার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, লতিফা আক্তার, দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, সাইফুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ, সাংবাদিক বিএম আফজাল হোসেন পলাশ, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব