শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আশ্রায়ণ-২ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কলারোয়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ে শুভ উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হযেছে৷

আশ্রায়ণের অধিকার ‘ শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রোখে, মঙ্গলবার( ২১ মার্চ) বেলা ১ টায় ইউএনও কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ১ম, ২য়, ৩য় পর্যায়ে ইতিমধ্যে ২২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে।

উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ১৫৫টি পরিবারকে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে ।

জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ২২ মার্চ বুধবার আনুষ্ঠানিকভাবে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ভোধন করবেন বলে জানান। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, উপকারভোগী সদস্যবৃন্দ সহ সকল শ্রেনীর পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে জানা যায়।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসান সহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা