মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ‘মহান মে দিবস’ পালিত

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ‘মে দিবস” পালিত হয়েছে।

ঐক্য ” দুনিয়ার মজদুর এক হও, এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১ লা মে-২৩) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অসংখ্য শ্রমিকের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রমিক ইউনিয়নের অফিস চত্বরে মিলিত হয়। পৌর সদরের হাসপাতাল সড়কে মোমেনা সুপার মার্কেটে অবস্থিত ইউনিয়নে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি প্রবীন শ্রমিক নেতা মীর শাহাদাৎ হোসেন।

কেন্দ্রীয় শ্রমিক নেতা ও ইউনিয়নের সাধারন সম্পাদক ইমদাদুল হক ইমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক নাদিমুজ্জামান নাদিম, সহ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আলী আকাশ সহ সূধিবৃন্দ ও ইউনিয়নের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সভা শেষে কর্মরত অবস্থায় আহত শ্রমিক হাসান আলী, ফারুক হোসেন ও পলাশ হোসেনকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ দিকে, অনুরুপভাবে উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহান ‘মে দিবস’ পালন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন