রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলারোয়ার কাজিরহাটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৪জানুয়ারী) বিকেলে এ উপলক্ষে কলারোয়ার কাজিরহাট কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন-কেরালকাতা পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী( ভিপি মোরশেদ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-সাতক্ষীরা জজ কোর্টের এপিপি আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান,  উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাইম, কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের সহ.সভাপতি আল মামুন শাওন, সাংগঠনিক সম্পাদক দিপু রায়, আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আশরাফুল আলম, কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাশারুল ইসলাম
প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম শিহাব হোসেন। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ও
সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা