সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে প্রশিক্ষণের ৪র্থ দিনে স্বাস্থ্যমেলায় ডিইও অজিত সরকার

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের চতুর্থ দিনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শনিবার (১৪ জানুয়ারী) বেলা ১টায় গার্লস পাইলট হাইস্কুল প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ডিইও) অজিত কুমার সরকার। বিষয় ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষনার্থী শিক্ষকদের অংশগ্রহনে স্কুল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্যমেলার উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে জ্ঞানের প্রসার ঘটাতে পারলে শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহন স্বার্থক হবে বলে মনে করেন। তিনি প্রতিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহনকারী শিক্ষকদের স্ব- স্ব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা২২’ বাস্তবায়নে আন্তরিকতার সাথে পাঠদানের আহবান জানান।

পরিদর্নকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষকবান্ধব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান বদরুজ্জামান বিপ্লব, প্রোগ্রামার অফিসার সিরাজুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, একাডেমিক সুপার ভাইজার সোহাগ হোসেন, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রশিক্ষনার্থী শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থী শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষিকা জামিলা খাতুন, শিক্ষিকা রীনা ঘোষ, শিক্ষক শফিকুল ইসলাম সহ বিষয়ভিত্তিক ৭০ জন প্রশিক্ষনার্থী শিক্ষক ও বিভিন্ন বিষয়ের প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ।

আগামীকাল ১৫ জানুয়ারী রবিবার ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন