শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তৃনমূল স্তরের কর্মীদের আয়োজিত কর্মী সভায় স্বপনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশা

কলারোয়ায় আওয়ামীলীগের তৃনমূল নেতা- কর্মীদের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০ মে) বিকালে পৌরসভা মিলনায়তনে অসংখ্য তৃনমূল স্তরের আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চন্দনপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আগামী সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। তিনি আজ থেকে তৃনমুল স্তরের সকল নেতা- কর্মীদের মতপার্থক্য ও মতভেদ ভুলে যেয়ে দলীয় স্বার্থে মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান।

বক্তব্যে তিনি বিএনপি ও জামায়তের দু:শাসন ও দেশ বিরোধী কর্মকান্ডের কথা তুলে ধরে অপশক্তিকে প্রতিহত করতে তালা- কলারোয়াবাসিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

সভায় তৃনমূল স্তরের নেতা- কর্মীদের সমন্বয়ক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল অতিথি হিসাবে বক্তব্যকালে বলেন তালা- কলারোয়া সংসদীয় আসনে দীর্ঘ সময় ধরে আ’লীগের মনোনয়ন প্রাপ্ত হয়ে কোন প্রার্থী নির্বাচন করার সুযোগ পায়নি।

তিনি ৮০’ দশকের সামরিক শাসক বিরোধী ছাত্র আন্দোলন- সংগ্রাম ও বিএনপি- জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে থাকা লড়াকু সৈনিক, সুখে- দু:খে মানুষের পাশে থাকা জনগনের বন্ধু, বিরোধীদের হামলা- মামলা মোকাবেলা করে বারবার কারাবরণকারী নেতা ফিরোজ আহম্মেদ স্বপনকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন লাভের জন্য কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের প্রতি আবেদন রাখেন।

কর্মীসভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান যথাক্রমে শামছুদ্দীন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, সোনাবাড়িয়া সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদাদক সহিদুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর আকিমুদ্দীন আকি, কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, ইউনিয়ন আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, লাভলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, ওসমান গণিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ