শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগীতার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় শিক্ষার্থীদের বিতর্ক ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৬ মে) সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।

দুপ্রকের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় সম্মানিত সদস্যদের উপস্থিতিতে মাধ্যমিক পর্যায়ে ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক ও রচনা প্রতিযোগীতা অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। অংশগ্রহনকারি প্রতিষ্ঠানগুলি হলো..কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কাজীরহাট গার্লস হাইস্কুল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুপ্রকের সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার শামসুর রহমান ও লতিফা আক্তার, দুপ্রকের সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা।

উল্লেখ্য, আগামী ৩ জুন, শনিবার কলারোয়া প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা