রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিবিআই সাতক্ষীরা কর্তৃক নিখোঁজ কলেজ ছাত্র জাবির হোসেন কে উদ্ধার-পরিবারে স্বস্তি

পিবিআই সাতক্ষীরা কর্তৃক নিখোঁজ কলেজ ছাত্র মোঃ জাবির হোসেন(১৭) কে উদ্ধার-পরিবারের স্বস্তি।

গত রোজ বুধবার ১৭ মে ২০২৩ খ্রিস্টাব্দ কলারোয়া সরকারী কলেজ এর বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ জাবির হোসেন(১৭), পিতাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন(৪৫), মোবাইল নম্বর-০১৭৪২-৮৮০৭৫৮, গ্রাম/মহল্লা-হুলহুলিয়া, ডাকঘর-সোনাবাড়িয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা প্রতিদিনের ন্যায় বিকাল অনুমান ০৫.১৫ ঘটিকার সময় প্রাইভেট পড়তে গিয়ে বাড়িতে আর ফিরে না আসায় তার পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন(৪৫) এদিক সেদিক অনেক খোজাঁখুজি করে তাকে না পেয়ে কলারোয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন, যাহার জিডি নং-১০০৯, তারিখ-১৮/০৫/২০২৩ খ্রিস্টাব্দ।

বিষয়টি পুলিশ সুপার পিবিআই সাতক্ষীরা জেলা মহোদয়ের দৃষ্টিগোচর হলে তখন তিনি এসআই(নিরস্ত্র)/মোঃ ইয়াসির আরাফাত কে উক্ত নিখোঁজ ভিকটিম কে উদ্ধারের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তারপর এসআই(নিরস্ত্র)/মোঃ ইয়াসির আরাফাত নিখোঁজ ভিকটিমের পিতার সাথে যোগাযোগ করলে ভিকটিমের পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন(৪৫) গত ২২/০৫/২০২৩ খ্রিস্টাব্দ পিবিআই সাতক্ষীরা জেলা বরাবরে তার ছেলে উদ্ধারের জন্য আবেদন করেন।

পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ, পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় পিবিআই সাতক্ষীরা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মহোদয়ের নিবিড় তদারকির মাধ্যমে অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র)/মোঃ ইয়াসির আরাফাত এবং সঙ্গীয় কনস্টেবল/মোঃ বিপ্লব হোসনে ও কনস্টেবল/মোঃ শাহিন আলম সহ একটি অভিযানিক টিম ০৫ দিনের অক্লান্ত পরিশ্রম ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৫/০৫/২০২৩ খ্রিস্টাব্দ গভীর রাতে কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন ডলফিন মোড় সংলগ্ন কলাতলী মার্কেটের সামনে হতে নিখোঁজ কলেজ ছাত্র মোঃ জাবির হোসেন(১৭) কে উদ্ধার করেন। নিখোঁজ কলেজ ছাত্রকে জিজ্ঞাসাবাদে জানা যায় অতিরিক্ত পড়াশোনার চাপে ভিকটিম সেচ্ছায় আত্মগোপন করে। পরবর্তীতে ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ কলেজ ছাত্র মোঃ জাবির হোসেন(১৭) উদ্ধার হওয়ায় তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন