শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে আবারও এক মাদক কারবারি আটক

কলারোয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কারবারিদের সকল পথ বন্ধ হতে চলেছে। উপজেলা ব্যাপি মাদক বিরোধী অভিযানে থানার চৌকস পুলিশ সদস্যরা প্রায়দিন মাদক ব্যবসায়ীদের খাঁচায় বন্দি করে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(৪ মে) পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায, ভারতীয় ৯ বোতল উন্নতমানের মদ সহ আটক ব্যক্তি হলেন সীমান্তবর্তী রামভদ্রপুর গ্রামের মৃত: মোকদ্দেছ হোসেনের ছেলে ফারুক হোসেন(৩৫)। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

তিনি আরো বলেন, কলারোয়া উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে এবং আইন শৃংখলাকে সমুন্নত রাখতে থানা পুলিশের এ পথ চলা অব্যাহত থাকবে। আর এই অভিযানের সফলতার জন্য তিনি সকল শ্রেণী- পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

প্রসংঙ্গত: সম্প্রতি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও মদ সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধারের সাথে সাথে মাদক কারবারিদের আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব