শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশিষ্ট সমাজসেবক মাস্টার মশিয়ার রহমান আর নেই

কলারোয়া চন্দনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাস্টার মশিউর রহমান ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে আকস্মিক হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জুম্মার নামাজের পর মদনপুর আম্রকাননে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মো. আবু নসর, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা রুহুল কুদ্দুস, মরহুমের ভাই তোফাজ্জল হোসেন, ইমাম নজরুল ইসলাম প্রমুখ।
এসময় মরহুমের ছেলে হৃদয় ও জামাতা আবুজার কান্নায় ভেঙে পড়ে মরমের আত্মার শান্তির জন্য সকলের দোয়া কামনা করেন।

কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আবদুল গফুর, ওমর আলীসহ অসংখ্য মুসল্লি জানাজায় অংশ নেন।

জানাজা নামাজে ইমামতি করেন মদনপুর পূর্বপাড়া মসজিদের পেশ ইমাম মোহাম্মদ নজরুল ইসলাম।
জানাজাপূর্ব আলোচনাপর্ব সঞ্চালনা করেন অধ্যাপক নাসির উদ্দিন।

পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

দাফনের পর মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুল হুদা।

এদিকে, মাস্টার মশিউর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক