রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কিংবদন্তি শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কিংবদন্তি শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) মৃত্যুবার্ষিকীর সকালে মরহুমের সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন, দোয়ানুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় মরহুমের সমাধিস্থলে পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সমাধিস্থলের চারপার্শ্বে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১০ টি বনজবৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন শেষে সহকারী অধ্যাপক মাও: ইনতাজ আলীর পরিচালনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় মরহুমের স্মৃতি বিজরিত সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

সভায় আয়োজক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে স্মৃতিচারণ করেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: রউফ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, শিক্ষক নেতা প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহিম, শিক্ষক মাও: আকবর আলী প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় স্মরণ সভা ও সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

প্রধান শিক্ষক আ: রব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক ওয়াছ ছিদ্দিকী বাবর, প্রধান শিক্ষক আনছার আলী, প্রধান শিক্ষক বদরুর রহসান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, কপাই সভাপতি শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, শিক্ষক আলতাফ হোসেন, স্কাউটস দলনেতা মাস্টার মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম জিয়া, শিক্ষক আব্দুল করিম, মাস্টার সামছুর রহমান লাল্টু, সমাজসেবক আব্দুল্যা, আ: জব্বার, নুরুল ইসরাম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম, আজমল হোসেন বাবু, সেলিম খান, রাসেল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ২০১৩ সালের ৩১ আগষ্ট বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্না…. রাজেউন)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা