মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৪’ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ওই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, ভারপ্রাপ্ত সুপার বজলুর রহমান, উপাদক্ষ্য রিজাউল ইসলাম।

প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, মাস্টার জহুরুল ইসলাম, প্রদীপ িবিশ্বাস, জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, সূধি, সাংবাদিক ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। সব শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য, দুই দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ৬ টি কলেজ, ১৯ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও ৩ টি মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা স্ব- স্ব প্রতিষ্ঠানের স্টলে তাদের নানা আবিষ্কার(প্রজেক্ট) প্রদর্শন করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন