শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ৩ গ্রামের মানুষ আজো পান না মোবাইল ফোনের নেটওয়ার্ক!

কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের ৩ গ্রাম যথাক্রমে কাদপুর, চান্দুড়িয়া ও গোয়ালপাড়ায় মোবাইল ফোনের নেটওয়ার্ক খুবই দুর্বল। খোলা মাঠে গেলে মোবাইল ফোনে একটু-আধটু নেটওয়ার্কের দেখা মেলে। এরপর ফোনে কথা বলতে বলতে নেটওয়ার্ক চলে যায়। এছাড়া ইন্টারনেট ব্যবহারের সুযোগ এই ৩ গ্রামের মানুষ তেমনভাবে পান না। কেননা, শক্তিশালী নেটওয়ার্ক ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যায় না। এ জনপদের মানুষ পিছিয়ে পড়ছেন প্রতিদিনই। বাড়ছে দেশ-বিদেশের সঙ্গে তাদের যোগাযোগ দূরত্ব। তারা বঞ্চিত হচ্ছেন সব ধরনের ই-সেবা থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, কলারোয়ার সীমান্তবর্তী হিজলদি, বড়ালি, চান্দা, ভাদিয়ালি, কেঁড়াগাছি গ্রামে শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক না থাকলেও যা আছে, তাতে মোবাইল ফোন গ্রাহকরা মোটামুটি কথা বলতে পারেন। কিন্তু কাদপুর, চান্দুড়িয়া ও গোয়ালপাড়া গ্রামের মানুষের মোবাইল ফোনে কথা বলার সেই সুযোগটুকু নেই। এই এলাকায় বসবাস করা লোকজন জানান, সীমান্তের ঠিক ওপারে ভারতীয় ভূখ-ের সবখানেই তাদের দেশের মোবাইল ফোন নেটওয়ার্কের কোনো কমতি নেই। এদেশের সীমান্তবর্তী জনপদেও ভারতীয় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় বলে জানা যায়। এমনকি অবাক হওয়ার মতো তথ্য হলো, চান্দুড়িয়া-কাদপুর থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে রয়েছে গ্রামীণ ও রবির টাওয়ার। এত কাছে টাওয়ার থাকতেও এই জনপদ রয়ে গেছে মোবাইল ফোন নেটওয়ার্কের বাইরে।

কলারোয়ার এই ৩ গ্রামের মধ্যে চান্দুড়িয়া একটি অতি প্রাচীন বাজার। বাজারে এখন মোবাইল ফোন বিক্রির অনেকগুলো দোকান রয়েছে। সেখানে অনেক প্রতিষ্ঠানে কম্পিউটারে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হয়। কেউ কেউ তারবাহিত ওয়াইফাই সংযোগ নিতে শুরু করলেও তা মোবাইল ফোন নেটওয়ার্কের বিকল্প হতে পারে না।

চান্দুড়িয়ায় রয়েছে কেসিজি মাধ্যমিক বিদ্যালয় নামের একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে রয়েছে একটি মানসম্মত বিজ্ঞানাগার। সেখানে রয়েছে পর্যাপ্ত কম্পিউটার ও প্রশিক্ষণের ব্যবস্থা। রয়েছে অনেক কম্পিউটার প্রশিক্ষণার্থী। রয়েছে একটি সরকারি প্রাইমারি স্কুল। পাশের গ্রাম কাদপুরেও রয়েছে আর একটি সরকারি প্রাইমারি স্কুল। চান্দুড়িয়া বাজারে রয়েছে ‘টিএমসি’ নামের একটি সমবায় ও সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় এই সব শিক্ষা, সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।

চান্দুড়িয়া বাজারের ব্যবসায়ী ডা. ফারুক হোসেন, আমানুর রহমান, সাদউল্লাহ, রুহুল কুদ্দুস মোল্লা, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক হাসান আবু তাহের, মাস্টার আব্দুস সবুর, সাংবাদিক আতাউর রহমান, জাহিদ হাসান টিপুসহ চান্দুড়িয়া বাজারের ব্যবসায়ীরা জানান, নেটওয়ার্ক না থাকায় তারা যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েন। সূত্র : দৈনিক পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ