শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গোয়ালচাতরে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাতক্ষীরার ছয়ঘরিয়া

কলারোয়ার গোয়ালচাতরে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ঝাউডাঙ্গার পাপন ট্রেডার্স টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছয়ঘরিয়া ভলিবল টিম।

শুক্রবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হরিনা গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দিনভর ওই টুর্নামেন্টের আয়োজন করে গোয়ালচাতর যুব সংঘ।

খেলা গুলো পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন টিমকে ৫ হাজার টাকা ও রানার্সআপ টিমকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংবাদিক গোলাম রহমান, ভলিবল খেলোয়াড় সোহরাব হোসেন, এনামুল হক, সাইদুর রহমান, সাগর হোসেন, আবদুল হান্নান প্রমুখ।

অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত