বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর কলেজে ‘মুসা আনছারী স্মৃতি পাঠাগার’ স্থাপন

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে মরহুম প্রফেসর মুসা আনছারী স্মরণে ‘মুসা আনছারী স্মৃতি পাঠাগার’ স্থাপন করা হয়েছে।

বুধবার সকালে মুসা আনছারীর ছেলে বিকাশ সৌউদ (জর্জ)এর অর্থায়নে কলেজের একটি রুমে এই পাঠাগার স্থাপন করা হয়।

পাঠাগার স্থাপনের পর কলেজ অডিটোরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম’-এর আওতায় ছাত্রীদের আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুস্তম আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজ গভর্নিং বডির সদস্য ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিকাশ সৌউদ (জর্জ), স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ডালিম হোসেন, এ্যাড. কামাল রেজা, সহকারী অধ্যাপক মো. হামিদুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ন কবীর সহ কলেজের শিক্ষকমন্ডলী।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- জ্যেষ্ঠ প্রভাষক মো. সাঈদ হোসেন।

 

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা