সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরের মন্দির থেকে রাধাকৃষ্ণের মূর্তিসহ লাখ টাকার জিনিস চুরি

‘চোরের কোন ধর্ম নেই’- কথাটির আরও একবার প্রমানিত হলো।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরের মদনমোহন মন্দির থেকে রাধাকৃষ্ণ মূর্তি সহ অন্যান্য জিনিস চুরির ঘটনা ঘটেছে।

সরেজমিনে মন্দিরে গিয়ে জানা গেছে, ‘মন্দিরের সদর দরজার তালা ভেঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করে রাধাকৃষ্ণের মূর্তি (পিতলের), নগদ অর্থ, রুপার বাসি-৬টি, সোনার টিপ-১০টি, বড় চাকি-১টি, কাশার ঘন্টা-১টি চুরি করে নিয়ে গেছে কে বা কারা। সব মিলিয়ে ১ লক্ষ টাকার মত জিনিস চুরি হয়ে গেছে মন্দির থেকে।

মদনমোহন মন্দিরের পুরোহিত দিলিপ হালদার জানিয়েছেন, ‘তিনি প্রতিদিনের মত খুব সকালে ঘুম থেকে উঠে মন্দিরে যান। মন্দির পরিস্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে আসেন।’

তিনি বলেন, ‘বুধবার (৭ জুলাই) সকালে ঘুম থেকে উঠে মন্দির পরিস্কার করার জন্য মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখি মন্দিরের দরজা খোলা। তালার ছিটকানি ভাঙ্গা। মন্দিরের ভিতরে গিয়ে দেখি রাধাকৃষ্ণের মূর্তি সহ অন্যান্য জিনিস চুরি হয়ে গেছে। তাৎক্ষনিক আমি মন্দির কমিটিকে বিষয়টি জানাই। তারা এসে মন্দির পরিদর্শন করে পুলিশ প্রশাসনকে অবহিত করেন।’

ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করে মন্দির কমিটিকে কলারোয়া থানায় ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে।’

মন্দির কমিটির সভাপতি সত্য সাহা বলেন, ‘মন্দিরে চুরির ঘটনাটি খুব দুঃখজনক। মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণের পিতলের মূর্তিসহ অন্যান্য জিনিসের বাজার মূল্য ১ লক্ষ টাকার মতো।’

চুরির ঘটনায় কলারোয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল